সিরাত সিরিজ
শামায়েলে তিরমিযি
পৃষ্ঠা সংখ্যা : 416
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখতে কেমন ছিলেন? কেমন ছিল তার আমল–আখলাক, ঘরোয়া আচরণ ও সামাজিক ব্যবহার? সাহাবিদের সাথে কীভাবে মিশতেন তিনি? শত্রুদের প্রতি কেমন মনোভাব রাখতেন? কেন তিনি প্রিয় ছিলেন ছোটবড়, ধনী–গরিব সকল মানুষের? সাহাবিদের বর্ণনায় নবিজীবনের সামগ্রিক চিত্র উঠে এসেছে এ গ্রন্থে। ইমাম তিরমিযি রাহিমাহুল্লাহ রচিত ‘শামায়েল’ এক কালজয়ী ও বহুল পঠিত গ্রন্থ। পৃথিবীর প্রধান সব ভাষায় এটি অনূদিত ও ব্যাখ্যাত হয়েছে। বাংলাভাষী পাঠকদের জন্য এ গ্রন্থের সমাদৃত ব্যাখার সহজ ও সাবলীল অনুবাদ প্রকাশ করেছে সমকালীন প্রকাশন।
আর রাহিকুল মাখতুম
পৃষ্ঠা সংখ্যা : 704
মহামহিম আল্লাহর পরম প্রিয় বান্দা যিনি, সমগ্র জগতের জন্য যিনি সাক্ষাৎ রহমত, যাকে কেন্দ্র করে আসমান–জমিনের এতসব আয়োজন, দেড় হাজার বছর আগে না–দেখেও যিনি আমাদের ভালোবেসেছেন, কাতর হয়েছেন আমাদের বেদনায়, না–দেখা সত্ত্বেও আমরা যাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, যার অনুপম আদর্শকে বুকে ধারণ করে হতে চাই অনন্যসাধারণ—সেই প্রিয় নবি, প্রিয়তম রাসুল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মোহরাঙ্কিত সুরভিমাখা জীবনালেখ্য এ বই।ইসলাম নামক চারাগাছটিকে যিনি বিশাল বৃক্ষে রূপান্তরিত করেছেন, যার দাওয়াত ও মেহনতের বদৌলতে এই বৃক্ষ আরবের ঊষর মরুর বুক থেকে ডালপালা ছড়িয়েছে বিশ্বময়, দ্বীনের জন্য তাওহিদের জন্য মানবতার জন্য যিনি নিজেকে উজাড় করে দিয়েছেন, মক্কায় হয়েছেন সমাজচ্যুত, তায়েফে হয়েছেন রক্তাক্ত, উহুদে হয়েছেন জর্জরিত, খন্দকে পেটে বেঁধেছেন পাথর—সেই প্রিয় নবি, প্রিয়তম রাসুলের মহিমান্বিত জীবনগাথা আর আনন্দমধুর ও বেদনাবিধুর ঘটনাপ্রবাহের অনবদ্য শব্দচিত্র এ বই।
নবিয়ে রহমত
পৃষ্ঠা সংখ্যা : 616
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিশুকালে দুধপান করার সময় দুধ–ভাইয়ের অংশটুকু রেখে পান করতেন, কারণ তিনি রহমতের নবি। পৃথিবীতে যাকিছু চিরকল্যাণকর, তিনি ছিলেন সেসবের আশ্চর্য আধার। যারা তাকে দিয়েছে অবর্ণনীয় কষ্টক্লেশ, তিনি তাদের জন্য ঘোষণা করেছেন গণক্ষমা। কারণ তিনি রহমতের নবি। যারা তাকে তাড়িয়ে দিয়েছে দুয়ার থেকে, পাথরে পাথরে করেছে জর্জরিত, তিনি তাদের জন্য করেছেন কল্যাণের দুআ। কারণ তিনি রহমতের নবি। রহমতের নবির সে মহাকাব্যিক জীবনের আনন্দ–বেদনার ঘটনাবলি দিয়ে সাজানো হয়েছে অসামান্য সিরাতগ্রন্থ ‘নবিয়ে রহমত’।
সিরাতে ইবনে হিশাম
পৃষ্ঠা সংখ্যা : 304
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত এক প্রোজ্জ্বল প্রদীপ—যার সামনে আমাদের জীবন এক চিলতে সলতের মতো। এর আলোয় প্রজ্বলিত হয়ে ওঠে আমাদের জীবনবাতি। আলোকিত হয়ে ওঠে হৃদয়জগৎ। জীবনের কানাগলি ছেড়ে আমরা তখন উঠে যাই আলোর রাজপথে। ছুটে যাই ভালোর দিকে। এজন্য সিরাতের মোহন এত দারুণ। জানা ঘটনা, জানা ইতিহাস বারবার পড়ার পরেও মনের তৃপ্তি মেটে না। এ যেন সঞ্জীবনী সুধা—যত পান করি, তত উজ্জীবিত হই।সিরাতে ইবনে হিশাম বহুলপঠিত ও সমাদৃত একটি গ্রন্থ। এটি সিরাতশাস্ত্রের প্রামাণ্যগ্রন্থ হিসেবে বরিত। সিরাতের পাঠক, লেখক, গবেষক সকলের কাছে গ্রন্থটির যথেষ্ট কদর ও ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তাই সহস্র শতাব্দীর বেশি সময় ধরে আজও এর উপকারিতা ও জনপ্রিয়তা সমান। এই গ্রন্থে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোটা জীবনকে আলোকবর্তিকা হিসেবে তুলে ধরা হয়েছে। যার উজ্জ্বল পাঠগ্রহণের দ্বারা সমগ্র মুসলিম উম্মাহ পাবে সঠিক পথের দিশা।
2,696.00৳ Original price was: 2,696.00৳ .2,023.00৳ Current price is: 2,023.00৳ .
পণ্য হাতে পেয়ে টাকা দিন
(৩-৭ দিন সময় লাগতে পারে)
৭ দিনের মধ্যে পরিবর্তনের সুযোগ!
(কেবল ত্রুটি থাকা সাপেক্ষে ফেরত প্রযোজ্য)

Reviews
There are no reviews yet.